
মনির হোসেইন॥ লাকসাম পৌর শহরে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চালকদের লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়।
গতকাল ১১ই নভেম্বর বুধবার দিনব্যাপী লাকসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কে দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন নিশ্চিত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবেই পরিচালনা করা হবে।
সেহেতু, সড়কে শৃংখলা রক্ষার স্বার্থে সকল চালককে ট্রাফিক আইন মান্য করে সবসময় বৈধ কাগজপত্র সাথে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।