অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে সংবর্ধনা

            ষ্টাফ রিপোর্টার\ দেশের শীর্ষ স্থানীয় বেসরকারী হসপিটাল এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের অধ্যক্ষ পদে পদোন্নিত পাওয়ায় অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েলকে সংবর্ধনা দিয়েছে লাকসাম জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেড। গত শুক্রবার রাতে হসপিটালের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

            লাকসাম জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ¦ মজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সালেহ আহমেদ (সালেহ), কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডাঃ সাজেদুল হক (সাজেদ), ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আক্কাছ।

এ সময় হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর আবতাফ উল্যা চৌধুরী ঝন্টু, পরিচালক আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম, ম্যনেজার এমদাদ হোসেন, ডাঃ জুয়েলের সহকারী বাহা উদ্দিন মেম্বারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, হসপিটালের সিনিয়র হিসাব রক্ষক পারভেজ আহমেদ। অনুষ্ঠানে ডাঃ জুয়েলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

            উল্লেখ্য, অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন । তিনি দীর্ঘ দিন এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের উপাধ্যক্ষ হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একইসাথে তিনি লাকসাম জেনারেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ডক্টর ফোরাম অব লালমাই সভাপতি হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ডাঃ মোতাহার হোসেন জুয়েল লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *