কুমিল্লায় ভোক্তা অধিকারের সাথে ক্যাবের মতবিনিময় সভা

            ষ্টাফ রিপোর্টার\ কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বৃহত্তর কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় গত রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সার্কিট হাউজে আয়োাজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এইচ এম সফিকুজ্জামান।

            কুমিল্লা জেলা ক্যাবের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাবের কেন্দ্রিয় কমিটির মহাসচিব এডভোকেট হুমায়ুন কবির ভূঁঞা, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাহমিদা মোস্তফা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মোঃ মনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোঃ ফয়েজুল্লাহ, বিএসটিআইয়ের কুমিল্লার উপ পরিচালক রিয়াজুল হক, নিরাপদ খাদ্যের উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন, ভোক্তা অধিাকার কুমিল্লার উপ পরিচালক আসাদুল ইসলাম।

            অনুষ্ঠান সঞ্চালনা করেন, কুমিল্লা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাসউদ আলম ও সহ সম্পাদক আজাদ সরকার লিটন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *