ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অন্তত ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত সোমবার (১৩ই অক্টোবর) ভোরে এসব শাড়ি উদ্ধার করা হয়।

            বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার ভোরে  সুলতানপুর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।

            সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।’

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *