অবশেষে চিকিৎসার জন্য খুব শীঘ্রই লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া

            নিজস্ব প্রতিনিধি॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অবশেষে আগামী মঙ্গলবার (৭ই জানুয়ারি) যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়,  চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। গত ২৩শে ডিসেম্বর (সোমবার) রাতে মেডিকেল বোর্ড বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।                অবশ্য, এটা এখনো নিশ্চিত বলাও যাচ্ছে না। কারণ সবকিছুই নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক  চিকিৎসার ওপর ভিত্তি করেই। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হতে পারেন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের একটি টিম। সফরসঙ্গীদের বেশির ভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া তিনজন দলীয় নেতা, দু’জন একান্ত সচিব, একজন প্রটোকল অফিসার, পুত্রবধূ ও দুজন গৃহকর্মী রয়েছেন। এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যাক্ত করেছেন।

            সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি ইতিমধ্যে খালেদা জিয়ার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে। প্রায় সব কিছুই চূড়ান্ত করা হয়েছে।

            এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, খালেদা জিয়ার বিদেশযাত্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল বলেও জানান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। জবভ: বরংধসধু/ নধহমষধ.নফহবংি২৪

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *