👁 43 Views

কুমিল্লায় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

            কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সভাপতিত্বে অপরাধ সভায় কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

            এর আগে একইদিন কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

            কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এসময় পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। সমস্যা সমূহ দ্রæত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেন।                এছাড়াও উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্থলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

            অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *