বিএনপি নেতা মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চনের দাফন সম্পন্ন

            ষ্টাফ রিপোর্টার\ বৃহত্তর লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি লাকসাম পৌরসভার উত্তর লাকসাম এলাকার বাসিন্দা আলহাজ মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চন (৭৮) গত সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)।  ওইদিন বাদ মাগরিব লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে জানাযা শেষে তাকে গন্ডামারা এতিমখানাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন, শর্শিনা দরবার শরীফের পীর সাহেবের জামাতা মাওলানা রুহুল আমিন। জানাযায় লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, বিএনপি নেতা আবদুর রহমান বাদল, আলহাজ আবুল হাসেম মানু, মোঃ শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী ও মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *