বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স

              প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং আধুনিক সরকারি ক্রয়প্রক্রিয়া (ব-এচ) বিষয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ দিনব্যাপী ‘ Training on Office, Financial Management & e-GP Tendering ’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্স গত রোববার থেকে BIAM Foundation-এ শুরু হয়েছে।

              বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের উদ্যোগে এবং BIAM Foundation -এর তত্ত¡াবধানে আয়োজিত এ প্রশিক্ষণে এ বছর মোট ৬৬ জন অধ্যক্ষ ও কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারী দু’টি ব্যাচে অংশগ্রহণ করছেন।

              গত রোববার BIAM Foundation -এর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও BIAM Foundation -এর মহাপরিচালক মোঃ আব্দুল মালেক।

              বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মোঃ আসিব আহসান এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম।

              এ সময় BIAM Foundation -এর অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও কর্মসহযোগীরাও উপস্থিত ছিলেন।

              এ ধরনের প্রশিক্ষণ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। -ডা. মুহাম্মদ আব্দুল্লাহ

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *