👁 175 Views

লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

            গত শনিবার (২১শে জুন) বিকেলে উপজেলার বাগমারা ও ভুশ্চি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।

            উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগমারা বাজারে লাইসেন্স ব্যাতীত গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যানজট সৃষ্টি করার অপরাধে ৫ জন গাড়ি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭৫০০ টাকা ও ভুশ্চি বাজারে দ্রব্য মূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মজুমদার ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২০০০ টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ২ জন ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

            উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, গত কয়েকদিন যাবৎ সড়কে শৃঙ্খলা না থাকার কারণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। পথচারীর ভোগান্তি কমাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সড়ক পরিবহন আইন ও ভুশ্চি বাজারে দ্রব্য মূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে সবমিলিয়ে ৫ জন গাড়ি চালক ও ৩ জন ব্যবসায়ীকে ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ না করার এবং ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *