চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে সিএনজি চুরিঃ সিএনজিসহ মুলহোতা গ্রেপ্তার

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে সিএনজি অটোরিকশা চিনতাইয়ের পর জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ছিনতাইকারীসহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত ১৭ই জুন রাত ১১টায় চৌদ্দগ্রাম থেকে সিএনজি অটো রিক্সাটি উদ্ধার করা হয়।

            মিয়াবাজার হাইওয়ে থানায় প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল এডিশনাল এএসপি খায়রুল জানায়, গত ১৫ই জুন পদুয়ার বাজার থেকে ভুচ্চি- বাঙ্গড্ডা সড়কে যাত্রী পরিচহন করা সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে উঠেন আল মাহফুজ হৃদয়। পথিমধ্যে চালকের সাথে আলাপকালে চালক মনির হোসেনকে র‌্যাব-১১ কুমিল্লা শাকতলার গোয়েন্দা অফিসার হিসেবে পরিচয় দেন।

            একপর্যায়ে সরকারী বাহিনীর ডিউটি করেছেন কি না চালকের জানতে চান এবং তার মোবাইল নাম্বারটি সংগ্রহ করে নেন। ১৬ তারিখ কল করে চালককে ১৭ তারিখ জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আসতে বলেন। এ সময় চালকের সাথে ২ হাজার টাকা ভাড়া চুক্তি হয়।

            ওইদিন বিকেলে চালক মনির হোসেন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে আল মাহফুজকে নিয়ে মিয়াবাজার যাওয়ার পথে শুয়াগাজি বাজার নামক স্থানে পৌঁছালে আল মাহফুজ মোবাইলে অন্যের সাথে কথা বলে অন্য জায়গায় আকস্মিক অভিযানের কথা বলে গাড়ি ঘুরিয়ে রাজেশপুর ইকোপার্কে নিয়ে যায়। এরপর সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে দু’টি গামছা দিয়ে গাছের সাথে বেঁধে অটোরিকশা নিয়ে চলে যায়।

            চালক মনির হোসেন বলেন, বৃষ্টির মধ্যে অন্ধকারে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় আধা ঘন্টা চেষ্টার পর বাঁধন খুলতে সক্ষম হই। পাশ্ববর্তী কারো সাহায্য না পেয়ে দেড় কিলোমিটার দূরে স্থানীয় একটি বাজারে গিয়ে গাড়ির মালিক আমার বড় ভাইকে কল করে ছিনতাইয়ের ঘটনা জানাই। আমার ভাই তৎক্ষণাৎ গাড়ির সেল সেন্টারে কল দিলে তারা গাড়িতে থাকা জিপিএস ট্র্যাক করে গাড়ির অবস্থান নির্ণয় করে। সাথে সাথে হাইওয়ে পুলিশের মোবাইল টিমকে জানালে চৌদ্দগ্রামে মহাসড়কের ডলি রিসোর্টের সামনে থেকে গাড়িসহ কথিত র‌্যাবের গোয়েন্দা শাখার অফিসার ছিনতাইকারী আল মাহফুজকে আটক করে তারা।

            মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাবুদ্দিন জানান, ছিনতাইকারী আল মাহফুজের বিরুদ্ধে রংপুর ও কুমিল্লায় দু’টি মামলা রয়েছে। তাকে প্রধান আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *