শাহরাস্তিতে কৃষকদের মাঝে সার বীজ-নারিকেলের চারা বিতরণ

            নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৩-২৪ অর্থবছরের খরিফ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। গত  বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রণোদনা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।

            বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজিগঞ্জ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম ( বীর উত্তম)।

            এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী।

            উল্লেখ্য, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি জন কৃষককে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে ও ৩শ’ ৫০ জন কৃষককে ৫টি নারিকেল চারা করে বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *