👁 188 Views

সোনাইমুড়ীতে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

            গত সোমবার (১১ই মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দন্ডাদেশ দেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া।

            সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিলেন। তখন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা অফিসার তাকে হাতেনাতে আটক করেন।

            ইউএনও  আরও বলেন, তার হোয়াটসঅ্যাপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন। নিজ এলাকার এক যুবকের থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে এ ঘটনা ঘটায় বলে সে জানায়।

            সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার চৌধুরী বলেন, বিকেলের দিকে ওই যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *