শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব আব্দুন নাসের খান

শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নতুন দায়িত্ব পেয়েছেন Abdun Naser Khan। এ পদে দায়িত্ব পালনকারী মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া আব্দুন নাসের খান এত দিন চুক্তিভিত্তিক নিয়োগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সচিব পদে উন্নীত হয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যোগ দেন।

চলতি বছরের এপ্রিলে তাঁর স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার অবসরোত্তর ছুটি বাতিল করে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়। সর্বশেষ প্রজ্ঞাপনে তাঁকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *