👁 48 Views

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ৩ নেতা কারাগারে

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার এক যুবদল ও ২ ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

            গত সোমবার (২২শ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।

            তারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান।

            জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলার আসামি পক্ষের আইনজীবী মো. আলী আক্কাস জানান, এ মামলায় সোমবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

            এ সময় আদালত প্রাঙ্গণে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *