👁 248 Views

বরুড়ায় গণধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় গণধর্ষণ মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে বরুড়ায় থানা পুলিশ। বরুড়া থানা সুত্রে জানা যায়, সুমাইয়া আক্তার সাদিয়া (ভিকটিম) এর সাথে অনুমান ৬ বছর পূর্বে বিবাদী আবুল খায়েরের বিয়ে হয়। বাদীর মেয়ের জামাই বিবাদী আবুল খায়ের কাজ কর্ম করে না। সে আজে বাজে লোকদের সাথে চলাফেরা করে এবং মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায় সময় বাদীর মেয়েকে বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেয়। বাদীর মেয়ে তার কথায় রাজি না হয়ে বিষয়টি বাদীকে জানায়। বাদী তার মেয়ের জামাইকে ভবিষ্যতে এসব প্রস্তাব না দেয়ার জন্য সর্তক করে দেয়। গত ১৬ই এপ্রিল রাত অনুমান ১টায় ১নং বিবাদী মোঃ নুরুল ইসলাম প্রকাশ নুরা বাদীর মেয়ের বাড়ীতে যায়। তারপর ৪নং বিবাদী আবুল খায়েরের সাথে কি বিষয় নিয়া আলাপ আলোচনা করে। রাত অনুমান দেড়টার সময় ৪নং বিবাদী আবুল খায়ের বাদীর মেয়ে ভিকটিম সুমাইয়া আক্তার সাদিয়াকে বলে বিবাদী নুরুল ইসলাম নুরার সাথে মেলামেশা করার জন্য। বাদীর মেয়ে উক্ত কাজে অস্বীকৃতি জানালে বিবাদী আবুল খায়েরের সহায়তায় বিবাদী নুরুল ইসলাম নুরা বাদীর মেয়ে সুমাইয়া আক্তার সাদিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একই তারিখ ভোর রাত অনুমান ৫টার সময় বাদীর মেয়েকে বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়নের শাকপুর উত্তরপাড়াস্থ বিবাদী নুরুল ইসলাম বসত ঘরে নিয়া যায়। সেখানে নেয়ার পর বাদীর মেয়েকে গোসল করায়। গোসল করার সময় বাদীর মেয়ে তার পরিহিত কাপড় চোপড় ধুয়ে ফেলে। পরদিন রাত ২টার সময় বিবাদী নুরুল ইসলাম নুরা পুনরায় বাদীর মেয়েকে ১নং বিবাদীর বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। সকাল বেলায় বাদীর মেয়ে পুনরায় গোসল করে তার পরিহিত কাপড় চোপড় ধুয়ে ফেলে। তারপর ৪নং বিবাদী আবুল খায়েরের সাথে আলাপ আলোচনা করে ১নং বিবাদী নুরুল ইসলাম নুরা, ২নং বিবাদী মনির হোসেন এবং ৩নং বিবাদী মহিন উদ্দিন মিলে ৩নং বিবাদী মহিন উদ্দিনের সিএনজি দিয়ে বাদীর মেয়েকে বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামে ফসলি জমিতে সেচ দেয়ার মেশিন ঘরে (সিএনজি ড্রাইভার ওহাব এর মেশিন ঘরে) নিয়ে যায় এবং রাত সাড়ে ১০টার সময় ১, ২ ও ৩নং বিবাদীগন বাদীর মেয়ে ভিকটিম সুমাইয়া আক্তার সাদিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষণ শেষে বিবাদীগন বাদীর মেয়েকে ৩নং বিবাদী মহিন উদ্দিনের সিএনজিযোগে  শাকপুর নতুন বাজারে কালভাটের উপর নামিয়ে উক্ত স্থান হতে বিবাদীগন চলে যায়। উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় অভিযোগ দায়ের করে।

            মামলা রুজুর পরপরই পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বরুড়া থানার চৌকস টিম ২০/০৪/২০২৪ইং তারিখ বিভিন্ন তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে নিশ্চিত হয়ে বরুড়া উপজেলার শাকপুর এবং নরিন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় ৩ জন আসামী মোঃ নুরুল ইসলাম প্রকাশ নুরা (৩০), পিতা-আব্দুল বারেক, মাতা-রফিয়া বেগম, সাং-শাকপুর (উত্তরপাড়া বটগাছ বাড়ী), মনির হোসেন (২২), পিতা-মৃত আবুল বাশার, মাতা-ফিরোজা বেগম, সাং-শাকপুর (পশ্চিম পাড়া হায়দার বাড়ী), মহিন উদ্দিন (৩৮), পিতা-মোঃ নুরুল আলম, মাতা-জেসমিন আলম, সাং-নরিন্দ্রপুর (মোল্লা বাড়ী), সর্ব থানা-বরুড়া, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীগন গণধর্ষণের কথা স্বীকার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *