👁 233 Views

নাঙ্গলকোটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

            নিজস্ব প্রতিনিধি\ ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই ¯েø­াগানে সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকালে ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।

            নাঙ্গলকোট সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। সেবা গ্রহীতাদের পক্ষে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা সভাপতি হুমায়ুন কবির।

            এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য সাইফুল ইসলাম, কানুনগো মনিরুল ইসলাম, সার্ভেয়ার রুহুল আমিন, প্রধান সহকারী আব্দুল হাকিম, হারেছ মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কর্মচারী এবং সেবা গ্রহীতাবৃন্দ।

            অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *