কুমিল্লা-৯ আসনের এমপি’র ছোটভাই মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলম-এর জানাজা মঙ্গলবার সকালে পাশাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে

শহীদুল্লাহ ভূঁইয়া : কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি মোঃ আবুল কালাম সাহেবের ছোট ভাই বৃহত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান শাহ আলম-এর জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১:০০টায় পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ থাকে যে, গতকাল সোমবার বিকেল ৩:৩০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

এলাকাবাসীর প্রিয় সাবেক চেয়ারম্যান শাহ আলমের মৃত্যুতে আমরা লাকসামবার্তা পত্রিকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *