চাটখিলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

            নিজস্ব প্রতিনিধি\ চাটখিলে নারীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের ভীমপুর গ্রামে পপি আক্তার (২২) নামের ওই গৃহবধূর ঝুলন্ত লাশ গত শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। পপি হালিমা দিঘীরপাড়ের ব্যবসায়ী ওমর ফারুকের স্ত্রী।

            পপির চাচা মাহমুদুল হাসান আসিফ দাবি করেন, পপির স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পপির স্বামীর বাড়ির লোকজন লাশ থানায় নিতে বাধা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *