👁 407 Views

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে নাসা গ্রæপের চেয়ারম্যান নজরুল ইসলাম

            ষ্টাফ রিপোর্টার\ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সাবেক সভাপতি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রæপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

            গত বুধবার (২রা অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। নজরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুল ইসলাম। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

            রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম ইমন হোসেন গাজী হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তিনি অর্থের যোগানদাতা। এই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

            এর আগের দিন রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

            উল্লেখ্য, গত ৫ই আগস্ট যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮শে আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *