👁 39 Views

নতুন ভোটার সংশোধন আবেদনের শেষ তারিখ ১৭ই জানুয়ারি

            ষ্টাফ রিপোর্টার॥ নতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের তথ্যে কোনো ভুল-ভ্রান্তি থাকলে আগামী ১৭ই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এ সংক্রান্ত আবেদন নেবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২’র সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।

            হালনাগাদ করা ভোটার তালিকার গত ২রা জানুয়ারি প্রকাশ করা হয়েছে। এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে ১৭ই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে ৩০শে জানুয়ারির মধ্যে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২রা মার্চ।

            নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

            তিনি বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ই জানুয়ারি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *