👁 38 Views

লাকসামে নকল পণ্যের কারখানার সন্ধানঃ ভ্রাম্যমাণ আদালতে অর্থ ও কারাদন্ড

            ষ্টাফ রিপোর্টার\ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার লাকসামে একটি অসাধুচক্র নকল সয়াবিন তেল, সরিষার তেল, আটা, ময়দা, চিনি, চা পাতাসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং বিক্রিতে মেতে ওঠেছে।

            গত রোববার (২৫শে মে) লাকসাম পৌরশহরের হাউজিং এস্টেটের পশ্চিম দক্ষিন এলাকার আমেরিকা প্রবাসী মোস্তফা কামালের (কামাল ডেকোরেটারের মালিক) একটি ভবনের নীচ তলায় গোপন সংবাদের ভিত্তিতে ‘ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরি’ নামে অবৈধ এই নকল কারখানার সন্ধান মিলে। ওইদিন দুপুরে নকল পণ্য উৎপাদন কারখানায় লাকসাম উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালায়।

            ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সয়াবিন তেলের নামে বাজার থেকে নিম্নমানের খোলা পামওয়েল, সুপার, সরিষার তেল রিপাইন এবং ফিল্টারিংয়ের মাধ্যমে বোতলজাত করেন। ওইসব তেলের বোতলে বিভিন্ন ব্যান্ডের ও নামিদামি কোম্পানির মোড়ক (লেভেল) লাগিয়ে বাজারে সরবরাহ এবং বিক্রয় করে আসছেন। এছাড়া, নিম্নমানের খোলা আটা, ময়দা, চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বাজারে বাজারে সরবরাহ এবং বিক্রয় করছেন। যা সম্পূর্ণভাবে অবৈধ এবং ক্রেতা সাধারণের সঙ্গে বড় ধরণের প্রতারণা। এমনকি ভোক্তা অধিকার পরিপন্থী।

            অসাধু ওই ব্যবসায়ী বিএসটিআই হতে পণ্যের গুনগতমান পরীক্ষণপূর্বক সিএম সনদ গ্রহণ না করেও (ইউএস স্টাইল ব্রান্ডের) ফর্টিফাইড সয়াবিন অয়েল, ফর্টিফাইড পাম অলিন, সরিষার তেল, আটা, চিনি, বø­্যাক টিসহ নানাহ পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহার করেন। ওই অপরাধে বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজার জাবেদ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল, সরিষার তেল, আটা, ময়দা, চিনি, চা পাতা বিভিন্ন খাদ্যপণ্যের উপকরণ, বোতল, মোড়কসহ নানা পণ্য উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত ওই অবৈধ কারখানাটি সীলগালা করে দেন।

            ভ্রাম্যমান আদালতের বিচারক লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন। এ সময় কুমিল্লা বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *