গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। তুলনায় আজ শনাক্তের সংখ্যা প্রায় ৬৭ শতাংশ বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জন।

মহামারীর শুরু থেকে দেশে মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.২০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দু’দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *