ভুয়া মামলায় জড়ানো ব্যক্তি প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন: আসিফ নজরুল

ফৌজদারি কার্যবিধির একটি সংশোধনী অনুমোদনের মাধ্যমে ভুয়া মামলা কিংবা ভুল আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, সংশোধন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হলেও প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা না থাকলে তিনি শুরুতেই অব্যাহতি পেতে পারেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, সংশোধিত বিধান অনুযায়ী, কোনো পুলিশ কমিশনার বা এসপি পদমর্যাদার কর্মকর্তা তদন্ত কর্মকর্তার কাছে প্রাথমিক প্রতিবেদন চেয়ে তা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই করতে পারবেন। ম্যাজিস্ট্রেট যদি দেখেন, কোনো আসামিকে অপ্রাসঙ্গিকভাবে মামলায় যুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

তিনি আরও বলেন, এই পদক্ষেপে নির্দোষ মানুষরা হয়রানি থেকে রক্ষা পাবেন এবং মামলার নামে বাণিজ্য বন্ধে সহায়ক হবে। তবে তদন্ত পুরোপুরি বন্ধ থাকবে না—পরবর্তীতে যদি কোনো নতুন প্রমাণ পাওয়া যায়, তবে আগে রেহাই পাওয়া ব্যক্তিকেও মামলায় পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *