সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি ও সাবেক পুলিশ কমিশনারসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক।

আদালতে এদিন আবু সাঈদ হত্যার ঘটনার ভিডিও প্রদর্শন করা হয় এবং মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে ইতোমধ্যে কারাগারে থাকা চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই।

কারাগারে থাকা চারজন আসামি হলেন: ঘটনাস্থলে সরাসরি গুলি চালানো পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ছাত্র আবু সাঈদ। গুলিবিদ্ধ হওয়ার সময় তার নিরস্ত্র অবস্থায় দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শহীদ সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক। এর জেরেই ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হন, এবং ১৬ বছরের স্বৈরশাসনের ভিত ভেঙে পড়ে। ছবি: অনলাইন

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *