লাকসামে গণমাধ্যম কর্মীদের সাথে পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় সভা

              নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজনের আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা গত সোমবার (১৪ই সেপ্টেম্বর) রাত ৮টায় লাকসামে এডভোকেট বদিউল আলম সুজনের নোয়াখালী রোডস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল­া-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রতিদ্ব›িদ্ব ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

              সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লাকসাম পৌরসভা নির্বাচনে এডভোকেট বদিউল আলম সুজনের  মনোনয়ন ঘোষণা করেন। এক্ষেত্রে তিনি বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সত্য ও বস্তÍুনিষ্ঠু সংবাদ প্রকাশে পেশাগত সংকটে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

              সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিনের লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এম এ মান্নান, আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক লাকসাম সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি এম এস রুবেল, ক্রীড়া সম্পাদক মো. আমজাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

              মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়া সম্ভব নয়। তবে সমাজের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করা যেতে পারে। একই সঙ্গে সাংবাদিকতার নীতিমালা ও বস্তÍুনিষ্ঠতা বজায় রেখে নির্বাচনী সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

              জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন নিরপেক্ষ ও বস্তÍুনিষ্ঠু সংবাদ প্রকাশে গনমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *