মিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় সভা

              ষ্টাফ রিপোর্টার\ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লার জেলা প্রশাসক মিজ্্ রোজী আকতার।

              সভায় জেলার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের চলমান অগ্রাধিকার প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

              তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরিকল্পিতভাবে পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্নতার কারণে ডেঙ্গুর বিস্তার ঘটছে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন এলাকা থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহŸান জানান।

              সচিব সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। একই সঙ্গে কুমিল্লা জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

              সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মাসুদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) সুলতানা রাজিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *