বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা

              নিজস্ব প্রতিনিধি\ ‘শিক্ষক দিবসের অঙ্গীকার- জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। গত সোমবার (৫ই অক্টোবর) সকালে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও কারিগরি ভোকেশনালের ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

              আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান।

              নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, সমিতির সাধারণ সম্পাদক ও ময়ূরা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।

              সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার, জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হোসেন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক মজুমদার এবং প্রাথমিক শিক্ষক নেতা নিজাম উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।

              আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিক দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *