
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে ‘জোনাল ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা কোনো আবেদন ফি ছাড়াই এ পদে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে ঢাকা। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। চাকরিটি হবে সার্বক্ষণিক।
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রোগ্রাম বা প্রকল্প ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা কিংবা উন্নয়নমূলক কর্মসূচিতে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া মাঠপর্যায়ের কর্মী পরিচালনা, তদারকি, বাজেট ব্যবস্থাপনা ও কার্যক্রম মূল্যায়নে দক্ষতা থাকতে হবে। এনজিও খাতে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
দায়িত্ব ও কাজের ক্ষেত্র
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে মাঠপর্যায়ের দল পরিচালনা ও তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করতে হবে। কর্মীদের দক্ষতা বাড়াতে স্থানীয় পর্যায়ে সভা, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করতে হবে।
এ ছাড়া প্রধান কার্যালয়ের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা, মাসিক ও ত্রৈমাসিক কারিগরি ও আর্থিক প্রতিবেদন তৈরি এবং প্রতিষ্ঠানের সেফগার্ডিং নীতিমালা বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব পালন করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্র্যাকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, জীবনবিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থী।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। নিয়োগের কোনো পর্যায়েই ব্র্যাক প্রার্থীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে না।
আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৬।
অনলাইনে আবেদন: লিংক