মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহবুবুল আলমের ইন্তেকাল

বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহবুবুল আলমের ইন্তেকাল
৩২৩ Views

ষ্টাফ রিপোর্টারঃ লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের হাজী আলতাফ আলী সাহেবের সেজো ছেলে, ফেমাস রাবার ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লাকসাম উপজেলা আওয়ামী লীগের একসময়কার আলোচিত রাজনৈতিক নেতা আলহাজ্ব মাহবুবুল আলম (৬৭) দীর্ঘদিন অসুস্থতা থাকার পর আজ শুক্রবার (২৯শে আগস্ট) দুপুর ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ভাই, স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ৯টায় নিজ গ্রাম সুখতলায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপর তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েকমাস আগে তাঁর মেজো ভাই আজগরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আলম ইন্তেকাল করেন।
এদিকে, আলহাজ্ব মাহবুবুর রহমানের মৃত্যুতে তারই ভাগিনী জামাই বিশিষ্ট শিল্পপতি লায়ন নূরন্নবী কামাল গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এক শোকবার্তায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share This