মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে ১৯টি পশুর হাট অনুমোদন

লাকসামে ১৯টি পশুর  হাট অনুমোদন
২৬৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় মোট ১৯টি স্থানে অস্থায়ীভাবে বসছে কুরবানির পশুর হাট। উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ এসব পশুর হাটের অনুমোদন দিয়েছে।

            গত শুক্রবার রাতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

            উপজেলার ৮টি ইউনিয়নের ৭টিতে অস্থায়ীভাবে পশুর হাটগুলো বসছে। এগুলেঅ হচ্ছে- বাকই দক্ষিণ ইউনিয়নে আসরা বাজার, অশ্বদিয়া বাজার, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের রাজাপুর, মাওলানা সাহেব বাজার, শ্রীয়াং বাজার, কান্দিরপাড় ইউনিয়নে নৈরপাড়, কামড্ডা, কান্দিরপাড় পরিষদের সংলগ্ন মাঠ, গোবিন্দপুর ইউনিয়নে ইছাপুরা বাজার, গোবিন্দপুর বাজার, দোখাইয়া কমিউনিটি, উত্তরদা ইউনিয়নে চন্দনা বাজার, নাড়ীদিয়া, আতাকরা বাজার, হারাখাল ইসলামি মাদ্রাসা সংলগ্ন মাঠ, আজগরা ইউনিয়নে কৃষ্ণপুর এলাকা, আজগরা বাজার ও লাকসাম পূর্ব ইউনিয়নে নরপাটি বাজার এবং ফুলগাঁও বাজার মাঠ।

Share This