কুমিল্লা নামেই বিভাগ দাবীতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে নগরীর ঐতিহাসিক পূবালী চত্বরে বিক্ষোভ করেছে হাজার মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। গত শুক্রবার (১০ই অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় প‚বালী চত্বরে কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে আয়োজিত সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা।

            বিকাল তিনটা থেকেই সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাপ্রেমী মানুষজন। এ সময় তাদেরকে কুমিল্লা বিভাগের দাবিতে নানান ¯েøাগান দিতে শোনা যায়। বিকাল তিনটায় প‚বালী চত্বরে সমাবেশ শুরু হয়ে বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে কর্মস‚চি শেষ হয়।

            বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, এবি পর্টির জেলা সদস্য সচিব গোলাম সামদানী। সভাপতিত্ব করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী।

            সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত।

            তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *