চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে তৃতীয়বার অবৈধ স্থাপনা উচ্ছেদ

            নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সওজ বিভাগ। গত বুধবার (৫ই নভেম্বর) সকাল ১১টার দিকে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

            স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের উভয় পাশে সওজের জায়গা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এসব দোকানিদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করতেন প্রভাবশালীরা। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ই নভেম্বর প্রথমবারের মতো অভিযান চালিয়ে প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় একই স্থানে নতুন দোকান গড়ে ওঠে। পরে গত ১৮ই মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবারও ২ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। তবে মাত্র ৬ মাস না যেতেই প্রভাবশালীদের সহায়তায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠায় তৃতীয়বারের মতো এই অভিযান পরিচালনা করে সওজ বিভাগ।

            উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া। অভিযানে সহযোগিতা করেন, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন, এসআই মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।

            সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, মহাসড়কের চলাচল নিরাপদ ও নির্বিঘœ রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় সরকারি জায়গা যাতে দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *