প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস সংরক্ষণে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলন বা সংগ্রামকে এক কাতারে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অপব্যবহার হওয়ায় তরুণ প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে—কিন্তু নতুন প্রজন্মের অনেকেই সে ইতিহাস সম্পর্কে অবগত নয়। তিনি বলেন, রাষ্ট্রের জন্মভিত্তি হিসেবে মুক্তিযুদ্ধের গুরুত্ব আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *