
নিজস্ব প্রতিনিধি\ বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।গত রোববার (২রা আগষ্ট) ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গীতাবাড়ি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করেছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র এর বিশেষ টহলদল এবং ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ী এবং মোবাইল ডিসপ্লে আটক করে। যার সর্বমোট মূল্য ১ লাখ ১৫ লাখ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।