সড়ক ও সেতুমন্ত্রীকে ঘিরে কড়া মন্তব্য ডা. শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. Shafiqur Rahman তাঁর ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীকে ঘিরে কড়া প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?”

তিনি আরও বলেন, “প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমানের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে তাঁর বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *