মধ্যপ্রাচ্যে প্রথমবার স্থলবাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ওকিনাওয়া থেকে রওনা ২,৫০০ মেরিন সেনা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের নির্দেশে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের প্রায় ২,৫০০ সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন।

জানা গেছে, এই বাহিনীটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’র মাধ্যমে নির্ধারিত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।

সামরিক বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। মেরিন সেনারা সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনায় সক্ষম হলেও, এবার তাদের সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, জরুরি পরিস্থিতি মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবেই এই বাহিনী মোতায়েন করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। পেন্টাগনের এই সিদ্ধান্ত থেকে অনেকেই মনে করছেন, ওয়াশিংটন স্বল্পমেয়াদে এই সংঘাত শেষ হওয়ার আশা করছে না; বরং দীর্ঘমেয়াদি সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *