
ষ্টাফ রিপোর্টার\ গত শুক্রবার (১৯শে জুন) লাকসাম উপজেলা অডিটোরিয়ামে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এ সময় তিনি মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদুল্লাহ সবুজ, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, ফয়েজুন্নেছা চৌধুরানীর বংশধর মোতওয়াল্লী সৈয়দ মাসুদুল হক ও সৈয়দ কামরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।