কোয়ার্টার ফাইনালে চার হাইভোল্টেজ ম্যাচ

নানা নাটকীয়তা, অঘটন আর বিতর্কের পর বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। শেষ ষোলো পর্ব শেষে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল ও চারটি জমজমাট ম্যাচ।

সবচেয়ে বেশি নাটকীয়তা ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচে। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে মিসর।

ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও নিজেদের ফেবারিটের মর্যাদা ধরে রেখেছে। শেষ ষোলোয় তারা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও শেষ আট নিশ্চিত করেছে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকার আশা বাঁচিয়ে রেখেছে।

ইংল্যান্ডকে অবশ্য কোয়ার্টারে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় হ্যারি কেইনরা। এবার তাদের সামনে সবচেয়ে বড় চমক দেখানো নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।

শেষ ষোলোর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের সূচি

৯ জুলাই (বৃহস্পতিবার)
ফ্রান্স বনাম মরক্কো
🕑 বাংলাদেশ সময়: রাত ২টা
📍 জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

১০ জুলাই (শুক্রবার)
স্পেন বনাম বেলজিয়াম
🕐 বাংলাদেশ সময়: রাত ১টা
📍 সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

১১ জুলাই (শনিবার)
নরওয়ে বনাম ইংল্যান্ড
🕒 বাংলাদেশ সময়: রাত ৩টা
📍 হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

১২ জুলাই (রোববার)
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
🕖 বাংলাদেশ সময়: সকাল ৭টা
📍 অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *