কুমিল্লায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা পাসপোর্ট অফিসের দালাল চক্রের মূলহোতা মোঃ ফজলসহ (৪৩) ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর দল। গত শনিবার (২৩শে জুন) দুপুরে  কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকা আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

            র‌্যাব জানায়, ওইদিন দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পাসপোর্ট দালাল চক্রের আসামীদেরকে গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৯৭টি ডেলিভারি ¯িø­প, ১০টি পাসপোর্ট চালান ও ৩টি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- দালাল চক্রের মূল হোতা কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের পুত্র মো. ফজল (৪৩), একই এলাকার আব্দুল লতিফের পুত্র মো. ওমর ফারুক (৩৫), সদর উপজেলার আড়াইওরা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মো. আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার জামাল মিয়ার পুত্র মো. জনি (২২) এবং রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের পুত্র ফয়সাল আহমেদ (২১)।

            র‌্যাব-১১ এর সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলত তারা সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের নিকট নিয়ে আসে। এই এজেন্ট গ্রæপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রæত সময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারি ¯িøপ নিজেদের নিকট রেখে দেয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল বলে মর্মে জানায়।

            এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *