👁 365 Views

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুর ৩টা ৩০ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ২০১৮ সালের পর এটি হবে খালেদা জিয়ার প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফরে গিয়েছিলেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০০৯ সালের পর এটি তারেক রহমানের জন্য একটি ব্যতিক্রমী আমন্ত্রণ।

এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির মোট ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *