👁 336 Views

রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরাতে সরকার ৫ দিন সময় বেঁধে দিয়েছেন

দেশব‍্যাপী বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে সরকার পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/ প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/ অবকাঠামো আগামী ১০ই ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।

উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিজ্ঞপ্তিতে সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। Ref: banglanews24

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *