বুড়িচংয়ে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

            গত বুধবার (১৪ই মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

            বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানে ফকিরবাজার নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

            বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হবে।

            এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *