
২০২৬ সালের আলিম পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহের পাশাপাশি অনলাইনে ফল দেখা যাবে। প্রতিষ্ঠানগুলোও অনলাইন থেকে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
আলিম পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd প্রবেশ করতে হবে। এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট bmeb.gov.bd-এর অনলাইন সেবা-১ বিভাগে গিয়ে আলিম পরীক্ষা ২০২৬ নির্বাচন করেও ফল পাওয়া যাবে।
বোর্ডের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও ডাউনলোড করা যাবে। এ জন্য www.ebmeb.gov.bd ওয়েবসাইটে Alim eRPS 2026 নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট সংযোগ ছাড়াও মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট হবে: HSC MAD রোল নম্বর 2026
উদাহরণ: HSC MAD 123456 2026
বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ মাদ্রাসা থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।