ওষুধ খাতে নৈরাজ্য রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবেঃ মোঃ আবুল কালাম

              ষ্টাফ রিপোর্টার\ মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও রেজিস্ট্রেশনবিহীন ফিজিশিয়ান স্যাম্পল, সরকারি ওষুধ বিক্রি, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি প্রতিরোধে লাকসামে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ই আগস্ট) দুপুরে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

              অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

              প্রধান অতিথির বক্তব্যে তিনি জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধের ব্যবহার এবং ওষুধের সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহŸান জানান। একই সাথে ওষুধ বিপণন ও বিক্রয়ে সকলকে কঠোরভাবে আইন মেনে চলার তাগিদ দেন।

              এসময় তিনি আরো বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় ওষুধ প্রশাসন, ফার্মাসিস্ট, ওষুধ বিক্রেতা সমিতি এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে কিছু অসাধু ও অনৈতিক কর্মকান্ডের মুখোমুখি হচ্ছে জনগণ, যা সরাসরি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বাজারজাতকরণ, সরকারি বিনামূল্যে বিতরণের ওষুধ অবৈধভাবে বিক্রি, প্রেসক্রিপশন ছাড়া যথেচ্ছ অ্যান্টিবায়োটিক বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি এসবই কেবল অপরাধ নয়; তা মহা অপরাধ হিসেবে বিবেচিত হবে। আসুন, ওষুধ খাতের এই নৈরাজ্য বন্ধে আমাদেরকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং একটি নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

              এদিকে, একই দিন বিকেলে লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আবুল কালাম উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

              দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার