১৫ই সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের প্রস্তাব

              ষ্টাফ রিপোর্টার\ আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরুর প্রস্তাব দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। আর চলতি বছরের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১২ই নভেম্বর।

              গত বুধবার এই প্রস্তাবনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের সম্মতি শেষে তা বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা ভর্তি নীতিমালা আকারে জারি করা হবে।  ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু ও ক্লাস শুরুর একটি প্রস্তাবনা আমরা তৈরি করেছি।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা চূড়ান্ত হবে।’

              সূত্র জানায়, এ বছর থেকে খাতা পুননিরীক্ষণে পরিবর্তন আসছে। আগে পুননিরীক্ষণে শুধু নম্বর যোগ করে দেখা হতো। কিন্তু এবার থেকে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে। এ জন্য এবার খাতা পুননিরীক্ষণে আগের চেয়ে বেশি সময় লাগবে। আর পুননিরীক্ষণের ফল ছাড়া ভর্তি আবেদন শুরু করা সম্ভব নয়। তাই গত ১০ি আগস্ট এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হলেও ভর্তি আবেদন শুরুর জন্য কিছুটা বেশি সময় নিচ্ছে আন্ত শিক্ষা বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার