কুমিল্লায় বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

              নিজস্ব প্রতিনিধি\ ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়ন। পৃথক দু’টি অভিযানে ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং দু’টি মালিকবিহীন যানবাহন জব্দ করা হয়েছে।

              গত ২১শে জুলাই বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২১শে জুলাই ভোর সাড়ে ৪টা এবং সকাল সাড়ে ৭টায় ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি ও ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি‘র বিশেষ টহল দল পৃথক দু’টি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

              অভিযান চলাকালে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এলাকায় ৪০০ গজ এবং পৈথরা এলাকায় ১০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় দু’টি যানবাহন ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের মোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরো জানায়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

              কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *