কুমিল্লা পূবালী চত্ত¡রে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ

              মোঃ হুমায়ুন কবির মানিক\ কুমিল্লা নগরীর পূবালী চত্বর এলাকায় ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে  ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

              অভিযান সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পূবালী চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল, আসবাবপত্র ও ছাউনি স্থাপন করে পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

              ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

              নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে কোনো ধরনের কার্যক্রম না চালানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *