ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের তথ্য অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

তিনি জানান, ১৭ মে রাতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ১৮ মে থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস শুরু হতে পারে। ফলে ২৬ মে (মঙ্গলবার) আরাফার দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সেদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং দিগন্তে চাঁদের অবস্থান অনুকূলে থাকবে, যা চাঁদ দেখার সম্ভাবনা বাড়াবে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব তারিখ বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *