চাটখিলে ইতালি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

            নিজস্ব প্রতিনিধি\ চাটখিলে ফাতেমা মরিয়ম অর্পিতা (১৭) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। একই দিন সকাল ৯টার দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

            নিহত অর্পিতা চাটখিল পৌরসভার শাহনেয়ামতপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে এবং সিংবাহুড়া গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলাম রুবেলের স্ত্রী।

            অর্পিতার মা-বাবা ও স্বজনরা দাবি করেছেন অর্পিতাকে (১৭) হত্যা করেছে তার শাশুড়িসহ পরিবারের লোকজন। নিহতের শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন পেয়েছেন বলে দাবি করেন তারা। তবে অর্পিতার শ্বশুরের পরিবার অর্পিতা রাত ৩টার দিকে বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে।

            স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রæয়ারিতে অর্পিতার সাথে রুবেলের গোপনে বিয়ে হয় । গোপনে বিয়ে হওয়ার কারণ হিসেবে জানা যায়, ২ পরিবার তাদের আনুষ্ঠানিক বিয়ে দেয়ার সময় অভিযোগের ভিত্তিতে চাটখিল উপজেলা প্রশাসন বাল্যবিয়ের অপরাধে বিয়েটি ভেঙে দেয় এবং অর্পিতার পরিবারকে জরিমানা করে। পরে তারা প্রশাসনের দৃষ্টি এড়াতে গোপনে বিয়ের আয়োজন করে। বিয়ের পর থেকেই শাশুড়ির নানা নির্যাতনের শিকার হয়ে আসছিল কিশোরী গৃহবধূ অর্পিতা। অর্পিতা বিষয়টি তার পরিবারকে জানিয়ে আসছিল।

            চাটখিল থানার ওসি এমদাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে শরীরের কোথাও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

            তিনি আরও জানান, অর্পিতার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তার শাশুড়ি রহিমা বেগম (৫৫), ননদ ফারহানা আক্তার (২৮) ও ননদের জামাই মজিবুর রহমান (৪০)কে আটক করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *