ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান থেকে সারাদেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরুর বার্তা দেওয়া হবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *